1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

ভাসানচরে পৌঁছেছে আরও ১৭৭৮ রোহিঙ্গা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮ Time View

তৃতীয় দফার প্রথম যাত্রায় নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে এক হাজার ৭৭৮ রোহিঙ্গা। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে সেখান পোঁছায় তারা।

এর আগে সকাল ৯টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে করে ভাসানচরের উদ্দেশে যাত্রা করে তারা। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিএএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্প থেকে জাহাজগুলো ছেড়ে যায়।

ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানিয়েছেন, জাহাজ থেকে রোহিঙ্গাদের নামিয়ে বাসযোগে নিয়ে যাওয়া হয় ওয়্যার হাউজ এলাকায়। সেখান তাদের থাকার এলাকা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং কে কোথায় থাকবেন তা বুঝিয়ে দেওয়া হয়। এরপর তাদের পাঠানো হয় আশ্রয়ণ প্রকল্প এলাকায়।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এসব রোহিঙ্গাকে ক্যাম্প হতে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়। পরে সেখানে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে বাসযোগে নগরের বিএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আসা হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছু-দ্দৌজা জানান, পতেঙ্গা নৌ-ঘাট থেকে ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে নিয়ে নৌ-বাহিনীর ৪টি জাহাজ ভাসানচরে পৌঁছেছে। একইভাবে আগামীকাল শনিবার দ্বিতীয় যাত্রায় বাকি রোহিঙ্গাদের নেওয়া হবে ভাসানচরে। সব মিলিয়ে তৃতীয় দফায় ভাসানচরে যাচ্ছেন ৩ হাজার রোহিঙ্গা। এভাবে মোট এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে। যেখানে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধায় নির্মাণ করা হয়েছে এক হাজার ২০টি ক্লাস্টার গ্রাম। রয়েছে জীবিকা নির্বাহেরও ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ