1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী

গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে সৌরভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৬৩ Time View

ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এরআগে চলতি বছরের ২ জানুয়ারি নিজ বাড়িতে জিমে ব্যায়াম করার সময় জ্ঞান হারান সৌরভ। বুকে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে, সেখানে সৌরভের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই একটিতে স্টেইন বসান চিকিৎসকরা। আর বাকি দুটি ব্লকেজের বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (৫ জানুয়ারি) বেঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হয়েছিল দেবী শেঠিকে। পুরো টিম নিয়ে কলকাতা পৌঁছান তিনি।

পরীক্ষার পর দেবী নিশ্চিত করেন সৌরভ সুস্থ আছেন। রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। এরপরে বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে, গাঙ্গুলির অনুরোধে একদিন পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি গেলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এ সময় সমর্থক এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মহারাজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ