1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী পূর্বের মত রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন! মার্কিন পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিল ইরান আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ জন হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন মালির সামরিক প্রধান ইসরায়লের বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা নিশ্চিত করতে বলছে ইরান বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আরেক দফা কমলো স্বর্ণের দাম, ভরি কত? ৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারালো পিএসজি

টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৫০ Time View

ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে। টানা দুই ম্যাচে টস জিতলেন জেসন মোহাম্মেদ। আগের ম্যাচে ব্যাটিং নেওয়া ক্যারিবিয়ান অধিনায়ক এবার পাল্টালেন সিদ্ধান্ত। নিলেন বোলিং। সিরিজে প্রথমবার আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার ম্যাচ শুরু যথারীতি বেলা সাড়ে ১১টায়। এই ম্যাচ জিতে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের সামনে।

সামনে বিদেশের মাটিতে অনেক সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তার আগে দেশের মাটিতে নিজেদের শক্তির জায়গা আরও একটু ঝালাই করে নিতে চায় স্বাগতিকেরা।

অধিনায়ক তামিম ইকবাল গতকালই বলেছেন ‘আমি নিশ্চিত অনেক দিকে উন্নতির সুযোগ রয়েছে। আপনি সব সময় নিখুঁত হতে পারবেন না। কিন্তু তিন বিভাগেই উন্নতি করতে হবে। আমরা বোলিং ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে চাই। ব্যাটিংয়ে হয়তো শুরুটা ভালো করছি কিন্তু সেটিকে বেশি দূর এগিয়ে নিতে পারছি না। সুতরাং ওই বিভাগে উন্নতি করার প্রয়োজন আছে।’

বোলিং পারফরম্যান্স দুই ম্যাচেই বাংলাদেশের ছিল দুর্দান্ত। উন্নতির জায়গা তবু আছে যথেষ্ট। প্রথম ম্যাচে নতুন বলকে কাজে লাগানো যেত আরও ভালোভাবে। দ্বিতীয় ম্যাচে সুযোগ ছিল ক্যারিবিয়ানদের একশর নিচে গুটিয়ে দেওয়ার। কিন্তু শেষ দুই জুটিতে তারা যোগ করে ফেলে ৬০ রান। বোলিং আরও আঁটসাঁট করার চ্যালেঞ্জ তাই থাকছে।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। হাসান মাহমুদ এবং রুবেল হোসেনকে বিশ্রামে পাঠানো হয়েছে। তাদের জায়গায় খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ