1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

বিত্ত রাজনীতি নিয়ন্ত্রণ করলে রাজনীতি বিক্রি হয়ে যায় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থবিত্ত রাজনীতি নিয়ন্ত্রণ করবে এটি হতে পারে না। বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না। যখন বিত্ত রাজনীতি নিয়ন্ত্রণ করে তখন রাজনীতি বিক্রি হয়ে যায়। আমরা আমাদের রাজনীতিটা বিত্তের কাছে বিক্রি করতে পারি না। রাজনীতি থাকবে রাজনৈতিক কর্মীদের হাতে। এটি মাথায় রাখতে হবে সবাইকে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ইছাখালীস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার প্রমূখ।

ড. হাছান মাহমুদ বলেন, সবাই দলের কর্মী, আমাদের মূল ঠিকানা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। একজন কর্মী হিসেবে আমরা কেউ নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হয়েছি, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেউ মেয়র কিংবা কাউন্সিলর ও মেম্বার হয়েছি। কিন্তু আমাদের মূল ঠিকানা হচ্ছে দল।

তিনি বলেন, পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে অনেকের মাঝে আলস্য এসেছে। এই আলস্য ঝেরে ফেলতে হবে। এবং একই সাথে দলের মধ্যে কিছু সুবিধাভোগী, কিছু সুযোগসন্ধানী নানাভাবে অনুপ্রবেশ করেছে। অনেকে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ