1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৫ জুলাই আসছে শিল্পাচার্যের সঠিক বানানে ৫০ টাকার নোট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২
  • ১২২ Time View

শিল্পাচার্য জয়নুল আবেদিন এর নামের বানান শুদ্ধ করে পুনরায় বাজারে ছাড়া হচ্ছে ৫০ টাকা মূল্যমানের নতুন সেই নোট।

১৫ জুলাই এ নোট বাজারে আসবে এবং পূণমুদ্রিত ৫০ টাকার এ নোটের অন্যান্য সকল বৈশিষ্ট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মাস দুয়েক আগে বাজারে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত এ নোটে শিল্পাচার্য ‘জয়নুল আবেদিন’- এর নামের বানান ‘জয়নুল আবেদীন’ ছাপা হয়েছিল। নামের বানান ভুল হওয়ায় ছাড়ার দিনই নোটটি বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, গত ৭ মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামের বানান ভুল করে ছাপা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৫০ টাকার নোট বাজারে ছাড়া হয়। ভুল বানানটি চিহ্নিত করে বাংলানিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি কতৃপক্ষের দৃষ্টি আকৃর্ষন করার পর ঐ দিন সন্ধ্যা থেকে সকল সার্কুলেশন বন্ধের স্বিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছেড়ে দেওয়া নোটগুলো প্রত্যাহারসহ নতুন করে নোট না ছাড়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। নতুন এ নোটে জয়নুল আবেদিনের স্থলে জয়নুল আবেদীন লেখা হয়েছিলো। যা সংশোধন করে আগামী ১৫ জুলাই নোটটি ফের বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক সূত্র আরো জানায়, যেসব নোট অবমুক্তকরণের পর পর সাধারণের হাতে চলে গেছে, সেগুলো বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়ে বিনিময়ে অন্য নোট সংগ্রহ করা যাবে। তবে পুরনো সকল নোট চলবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফএম আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সংশোধনের আগে এ নোট আর বাজারে ছাড়া হবে না। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান আসাদুজ্জামান।

একই সঙ্গে কার গাফিলতিতে এমনটি হয়েছে তা তদন্ত করতে বলেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। তবে সাধারণ মানুষকে উদ্বিগ্ন না হতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ