1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসীদের পরিণতি খুবই করুণ : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সন্ত্রাস ও মাদককে ঘৃণা করে তরুণদেরকে সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সিলেটে র‌্যাবের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী ম্যারাথন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে না বলাটা দেশের জন্য, নিজের জন্য এবং সকলের জন্য মঙ্গল ও কল্যাণকর। কারণ সন্ত্রাসীর জীবনের পরিণতি খুবই করুণ। যারা সন্ত্রাসে জড়িত হয় তারা নিজের শত্রু, পরিবারের শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু।

আজ শুক্রবার সকালে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে র‌্যাব-৯ সিলেটের আয়োজনে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ‘হাফম্যারাথন’ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

জনসচেতনতামূলক এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক এথলেট। পরে, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দৌঁড়বিদকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী শপথ পাঠ করান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা পর্বে র‌্যাবের মহা পরিচালক সফল এ আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন বাউল কালা মিয়া, অভিনয়শিল্পী ওমর সানি, মৌসুমি, রিয়াজ, মাহিয়া মাহি ও সিয়াম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ