1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসির অটোপাসের দাবিতে রাজধানীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৫২ Time View

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা না নিয়ে জেএসসি বা নবম শ্রেণির ফলাফল মূল্যায়নের ভিত্তিতে ‘অটোপাস’ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোডে এক মানববন্ধনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ দাবি জানায়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা। কারণ ২০২০ সাল পুরোটাই গেছে করোনার মধ্যে। এ সময়ের কোনো ক্লাস, প্র্যাকটিক্যালে অংশ নেওয়া হয়নি। অনলাইনে যে ক্লাস হয়েছে তাতেও সবাই অংশ নিতে পারেনি। এ কারণে পরীক্ষা নিলে বেশিরভাগ শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হবে।

শিক্ষার্থীরা দাবি করেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছে। অথচ এ ব্যাচটি পুরো দুই বছর ক্লাস, টেস্ট পরীক্ষাসহ সব দিক থেকেই প্রস্তুতি ছিল। কিন্তু আমরা পুরো এক বছর ক্লাসের বাইরে ছিলাম। তারপরও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এটা আমাদের প্রতি অবিচার করা হবে।

মানববন্ধনে সেশনজটের ঝামেলা এড়াতে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অটোপাস ঘোষণার এবং তা আগামী ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে গত ১৯ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২০২১ এসএসসি বাতিল চাই অফিসিয়াল’ নামে একটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকেও এসব দাবি জানানো হয়।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে আয়োজন করা হয়নি ২০২০ সালের এইচএসসি পরীক্ষাও। পরে অটোপাস ঘোষণা করা হয়। তাছাড়া বাতিল করা হয়েছিল জেএসসি, পিইসি ও সমমানের পরীক্ষাও। পরীক্ষা ছাড়াই পরের শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে অন্যান্য শিক্ষার্থীরাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ