1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত হলো মুম্বাইয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৬৪ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমার ‘শুভ মহরত’ বা শুটিং শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

ছবির পরিচালক শ্যাম বেনেগাল, প্রধান চরিত্র আরিফিন শুভসহ শিল্পী-কুশলীদের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মুম্বাইতে সিনেমাটির শুভ মহরত হয়।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই বহু প্রতীক্ষিত চলচ্চিত্রের মহরতে শুটিং ইউনিটের বাইরে মুম্বাইতে বাংলাদেশ উপ-দূতাবাসের দায়িত্বে থাকা ডেপুটি হাইকমিশনার মহম্মদ লুতফর রহমান এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ছবিটির শুটিং গত বছরের মার্চে ঢাকায় শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বেশ কয়েক মাস পিছিয়ে যায়।

কিন্তু বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল আর দেরি করতে চাননি। ফলে মুম্বাইয়ের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও আজ (বৃহস্পতিবার) সেখানকার একটি স্টুডিওতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠান সেরে ফেললেন।

ইতোমধ্যে বাংলাদেশ থেকে একঝাঁক শিল্পী-অভিনেতা মুম্বাই এসে পৌঁছেছেন। জানা গেছে, টানা প্রায় আড়াই মাস মুম্বাইতে ছবিটির শুটিং চলবে। তারপর পুরো ইউনিট ঢাকায় যাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ