1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার দেশে আসছে করোনার টিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

ভারতের উপহার হিসেবে বুধবার দেশে আসছে ২০ লাখ ডোজ করোনার টিকা। বুধবার (২০ জানুয়ারি) দেশে এসে পৌঁছাবে ভারতের উপহার হিসেবে ২০ লাখ ডোজ করোনার টিকা। ভারতের দেয়া এসব করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চেয়ে ইতিমধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, এদিন ২০ লাখ ভ্যাকসিন দেশে আসবে। এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঔষধ প্রশাসনে দেওয়া হয়েছে।

এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে এক জরুরি চিঠিতে জানানো হয়, বিশেষ বিমানে করে দুই মিলিয়ন (২০ লাখ) টিকা দেশে আসবে। তবে এটা বাংলাদেশের সঙ্গে যে ক্রয় চুক্তি হয়েছে তার অন্তর্ভুক্ত নয়। এগুলো ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে সহযোগিতার নির্দশন হিসেবে দেওয়া হবে।

চিঠিতে বলা হয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে সহযোগিতার নির্দশন হিসেবে দুই মিলিয়ন (২০ লাখ) করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। যা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি। টিকাগুলো একটি বিশেষ বিমানে ২০ জানুয়ারি ভারত থেকে ঢাকায় পাঠানো হবে। টিকার এই চালানে মোট ২৯ হাজার ৪০০ ভায়ল থাকবে। যার ওজন ৭৮০ কেজি। প্রতিটি বাক্সে ১২০০ ভায়ল প্যাকেট করা থাকবে। যার প্রতি প্যাকেটের ওজন ৩২ কেজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ