1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

সারাদেশে হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী ২০১৯-২০ বছরের নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন।

এর মধ্যে নারী ৫ লাখ ৬৩ হাজার ৪৮ জন ও পুরুষ ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৪ জন নতুন ভোটার হয়েছেন।

আজ রোববার (১৭ জানুয়ারি) আগারগাঁও বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২ মার্চ প্রকাশ করা হবে। এ তালিকা প্রতিটা উপজেলায় থাকবে। কারো তালিকা যদি ভুল আসে, তবে ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করলে সংশোধন করা হবে। ’

মো. আলমগীর বলেন, নতুন খসড়া তালিকা অনুযায়ী ২০২১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে নারী ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং পুরুষ ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন। তৃতীয় লিঙ্গের ৩৭৫ জন। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ