1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি শেষ করতে হবে চার দিনে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) চারদিনের মধ্যে দেশের সব সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করার তাগিদ দিয়েছে। এ জন্য ২০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পাঠানো চিঠিতে মাউশি জানায়, ভর্তির সময় লটারির ফল অনুযায়ী নিজ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, সংরক্ষিত কোটা থাকলে সে সংক্রান্ত কাগজ যাচাই করে ২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলগুলোতে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আর ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শেষ করতে হবে।

উল্লেখ্য, এ বছর করোনা মহামারির কারণে ভর্তি পরীক্ষা বাদ দিয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করেছে সরকারি বিদ্যালয়গুলো। ১১ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ লটারির মাধ্যমে সারাদেশের ৩৯০টি স্কুলের জন্য ৭৭ হাজার ১৪৪ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ