1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

চাণক্যের রূপে ন্যাড়া হচ্ছেন অজয় দেবগণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৬২ Time View

ন্যাড়া হচ্ছেন অজয় দেবগণ। কিন্তু হঠাৎ কী এমন ঘটল? নাহ, তেমন কিছুই ঘটেনি। আবার, নেহাতই স্টাইল করেও অজয় ন্যাড়া হচ্ছেন, তেমনটাও নয়। অজয়ের ন্যাড়া হওয়ার কারণ চাণক্য। খুব শীঘ্রই সে বেশেই দেখা যাবে অজয় দেবগণকে।

তবে অজয় দেবগণ যে চাণক্য অবতারে ধরা দিচ্ছেন, সেখবর কিন্তু বেশ পুরনো। পরিচালক নীরজ পান্ডে অজয় দেবগণকে নিয়ে চাণক্য বানানোর পরিকল্পনা করেছিলেন বহু আগেই। তবে লকডাউনের কারণে ছবির শ্যুটিং পিছিয়ে যায়। এই ছবির গল্প লিখেছেন, মনোজ মুনতাসির। তিনিই অজয়ের ন্যাড়া হওয়ার কথা খোলসা করেন। তাঁর কথায় পরিচালক প্রাচীন ভারতীয় দার্শনিককে নিয়ে যে ছবি বানানোর পরিকল্পনা করেছেন, তার প্রয়োজনেই অজয়কে ন্যাড়া হতে হবে। যে কারণে এই সময়ে অজয় আর অন্য কোনও ছবির শ্যুটিং করতে পারবেন না। চিত্রনাট্যকার মনোজ মুনতাসিরের কথায়, এই ছবিটি যাতে অস্কারে পাঠানো যায় সেকথা মাথায় রেখেই বানানো হচ্ছে।

চিত্রনাট্যকার মনোজ মুনতাসির আরও জানান, এই ছবিটি বানানোর জন্য তিনি এবং পরিচালক নীরজ দুজনেই গোটা দেশ ঘুরে বেড়িয়েছেন। এর মধ্যে বিহারের পাটলীপুত্রও (বর্তমান নাম পাটনা) রয়েছে। তিনি বছরের প্রায় অর্ধেক সময় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং চাণক্য-র বিভিন্ন বই পড়ার জন্য সময় ব্যায় করেছেন। প্রসঙ্গত এর আগে জানা গিয়েছিল এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে অজয়কে। এই ছবিতে প্রাচীন ভারতীয় সময়সীমার সঙ্গে বর্তমান রাজনৈতিক ও সামাজিক দিকটিও উঠে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ