1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

সৈয়দ আশরাফ ছিলেন নীতিবান রাজনীতিবিদ : স্থানীয় সরকার মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৩৩ Time View

স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সৎ, আদর্শ ও নীতিবান রাজনীতিবিদ ছিলেন। সব লোভ-লালসার ঊর্ধ্বে উঠে তিনি নীতি-নৈতিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে গেছেন সারা জীবন। আজ রোববার ঢাকার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

নিজের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সাবেক এই মন্ত্রী কখনো অবহেলা করেননি উল্লেখ করে তাজুল ইসলাম জানান, সৈয়দ আশরাফুল ইসলাম দেশের সব রাজনীতিবিদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন। তিনি আওয়ামী লীগের সফল সাবেক সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত সহকর্মী ছিলেন বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী।

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ মাগরিব মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ