1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ব্রহ্মানন্দমের কাছ থেকে ‘অমূল্য’ উপহার পেলেন আল্লু অর্জুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৭২ Time View

ভারতের তেলেগু সিনেমার কমেডিয়ান ব্রহ্মানন্দম। জনপ্রিয়তার দিক থেকে প্রথম সারির নায়কদের তুলনায় কোনো অংশে কম নন তিনি। নতুন বছর এই অভিনেতার কাছ থেকে ‘অমূল্য’ একটি উপহার পেলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আর এ খবর এক টুইটে নিজেই জানিয়েছেন আল্লু।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে টুইটে দুটি ছবি পোস্ট করেন আল্লু অর্জুন। তাতে দেখা যায়— দেবতা ভেঙ্কটেশ্বরের একটি ছবি ফ্রেমে বাঁধাই করা, যা হাতে আঁকা। একই ছবি দিয়ে তৈরি করা হয়েছে ক্যালেন্ডার। দেবতা ভেঙ্কটেশ্বরের ছবিটি ব্রহ্মানন্দম নিজেই এঁকেছেন। যা উপহার হিসেবে দিয়েছেন আল্লু অর্জুনকে।

ক্যাপশনে আল্লু অর্জুন লিখেছেন—‘আমাদের সবার প্রিয় ব্রহ্মানন্দম গুরুর কাছ থেকে অমূল্য এই উপহারটি পেয়েছি। কাজটি শেষ করতে ৪৫ দিন লেগেছে। পেন্সিল দিয়ে স্কেচটি এঁকেছেন তিনি।’ ছবিটি প্রকাশ্যে আসার পর থেকে ভক্ত-অনুরাগীরা ব্রহ্মানন্দমের প্রশংসা করছেন।

স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে আল্লুর বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটি পরিচালনা করছেন ‘রাঙ্গাস্থালাম’খ্যাত পরিচালক সুকুমার। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যা দর্শকের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।

সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক ৩৫ কোটি রুপি নিচ্ছেন আল্লু। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশের অংশীদারও থাকছেন এই অভিনেতা। জানা গেছে, ‘পুষ্পা’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ