1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম স্থগিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫০ Time View

২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ ৩০ ডিসেম্বর বুধবার অনলাইন লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের কথা ছিল।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ৩০ ডিসেম্বর ২০২০ অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হাইকোর্ট বিভাগের রিট পিটিশন চলমান থাকায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘ডিজিটাল লটারি কার্যক্রম’ সাময়িকভাবে স্থগিত করা হল।

পরবর্তীতে অনলাইন লটারির তারিখ ও সময় যথারীতি জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাউশি ২০২১ শিক্ষাবর্ষে অনলাইন লটারি ভর্তির বিজ্ঞপ্তি জারি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ