1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

চুক্তিতে আরও ১ বছর রেল সচিব থাকছেন সেলিম রেজা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ Time View

চাকরির মেয়াদ শেষ হওয়ার পর রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে চুক্তিতে একই পদে রেখে দিচ্ছে সরকার। এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আজ সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে আলাদা আদেশে সেলিম রেজাকে ৩১ ডিসেম্বর থেকে অবসরে পাঠিয়ে আদেশ জারি করা হয়।

১৯৯৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সেলিম রেজা গত ৫ মে থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আছেন। তার আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।

সেলিম রেজা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের (প্রশিক্ষণ) দায়িত্বে ছিলেন।

এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যপ্রাচ্য উইং এর যুগ্মসচিব এবং ইআরডির প্রশাসন উইং এর অতিরিক্ত সচিব পদেও কাজ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ