1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ

করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫০ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৭ হাজার ৩৯৮ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৬৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ১১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ৬ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের রয়েছে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনায় ২ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ