1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

লন্ডন থেকে ১৬৫ যাত্রী নিয়ে দেশে পৌঁছেছে বিমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪১ Time View

যুক্তরাজ্যে এরই মধ্যে শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনাভাইরাস। এ কারণে ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে বহু দেশ। এই পরিস্থিতির মধ্যেই লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর মধ্যে ১৬৫ জন সিলেটে নামেন এবং বাকিরা ঢাকায় আসেন।

এদিকে সিলেটে নেমে যাওয়া ১৬৫ জনের মধ্যে ৬ জনের একটি গ্রুপের করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সিভিল সার্জনের কার্যালয় থেকে সন্দেহ প্রকাশ করা হয়। পরে এই ছয়জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এই ফ্লাইট নামার আগে থেকেই বিমানবন্দরে সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল। সেই দলটি যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিয়ে যায়। বাকি ১৫৯ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। এবং তাদের কোয়ারেন্টিনে থাকার বিষয়ে নিশ্চিত হতে প্রতিষ্ঠান বা দায়িত্বশীলদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঢাকায় ফেরা যাত্রীদের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও যুক্তরাজ্য থেকে এসেছেন অনেকেই। তাদের দিকে যথাযথভাবে নজর দেওয়া হচ্ছে। বিশেষ করে কোভিড-১৯ সার্টিফিকেট আছে কি না, তা দেখা হচ্ছে।

ইতালিফেরত এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সবাই কোভিড-১৯ টেস্ট করে তারপর রওনা হয়েছেন এবং সেই সার্টিফিকেটও তারা দেখিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ