1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে কলকাঠি নেড়েছেন : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৫১ Time View

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান একজন বিচক্ষণ ও ধূর্ত ষড়যন্ত্রকারী ছিলেন। তিনি পেছনে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে কলকাঠি নেড়েছেন।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান আগে মোশতাককে ক্ষমতায় বসিয়েছেন। পরে তাকে সরিয়ে নিজেই ক্ষমতায় এসেছেন। তিনি ক্ষমতায় এসে কাদের পুনর্বাসন করলেন? স্বাধীনতাবিরোধীদের। দেশে এত রাজনীতিবিদ কিন্তু তিনি কাউকে পেলেন না। তিনি কাকে প্রধানমন্ত্রী করলেন? তিনি প্রধানমন্ত্রী করলেন শাহ আজিজুর রহমানকে, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার প্রতিনিধির ডেপুটি প্রধান হিসেবে জাতিসংঘে গিয়ে বলেছেন, এখানে কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না।

তিনি বলেন, যারা ধর্মকে পুঁজি করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে, তাদের কাছে ধর্মকে লিজ দেওয়া হয়নি। যারা মুক্তিযোদ্ধাদের কাফের বলেছিল, তারাই আজ ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে। ইতিহাস দেখলে বুঝবেন তাদের পূর্বসূরিরা স্বাধীনতাবিরোধী ছিল। আমরা পাকিস্তান আমল থেকে দেখছি যখন গণতন্ত্রকামী মানুষ আন্দোলন করেছে, তখন আইয়ুব খান ধর্মের দোহাই দিয়েছে, ইয়াহিয়া খান দিয়েছে। কিন্তু তারা কখনোই ধর্মের ধারেকাছে ছিল না। আজ যারা ধর্মের দোহাই দিচ্ছেন, আমরাও মুসলমান। আমরা আমাদের ধর্ম তাদের লিজ দেইনি।

অনুষ্ঠানে স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হারুনুর রশিদের সভাপতিত্বে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ