1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

ডিএমপিতে ডিসি-এডিসি পদমর্যাদার ৫ কর্মকর্তার পদায়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৫১ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইসিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলামকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীনকে গোয়েন্দা মিরপুর বিভাগে, গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বশির উদ্দিনকে প্রটেকশন বিভাগে (বঙ্গভবন নিরাপত্তা)

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকারকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ও প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এম রেজাউল হককে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমে পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ