1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

‘আগামী বাজেটের আগেই রিজার্ভ থেকে দেশে বিনিয়োগের রূপরেখা তৈরি হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪২ Time View

আগামী বাজেটের আগেই দেশে রিজার্ভের অর্থ বিনিয়োগের রুপরেখা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বৃহস্পতিবার, সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে একথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, আগামী বাজেটের আগেই রিজার্ভের অর্থ বিনিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করা হবে। বিজয়ের মাসে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এটা জাতির জন্য বড় প্রাপ্তি। এটা কিভাবে আরও কার্যকরভাবে সর্বোত্তম বিনিয়োগ করা যায় সে বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টাডি করছেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা ২০৩০ সালের মধ্যে এ রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করবো। এটা আমাদের অঙ্গীকার। আমরা হিসাব করেই এটা ঠিক করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ