1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

‘বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করবে না ভারত’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করবে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। শূন্যে নামিয়ে আনা হবে সীমান্ত হত্যা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলেন এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশী হিসেবে এসব ঘটনা আমাকেও হতাশ করে। বাংলাদেশি কিছু দুষ্ঠু ব্যবসায়ী ভারতীয়দের সহায়তায় রাতের আঁধারে নানা রকম অনৈতিক কর্মকান্ড করে। অনেক সময় তাদের হাতে অস্ত্রও থাকে। তারা সীমান্ত বাহিনীকে আক্রমণ করে। তার প্রেক্ষিতে গুলির ঘটনা ঘটে। আমরা এসব অপরাধীদের দমনে যৌথ টহল ও যৌথ সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছি। আশা করছি তা কমে আসবে।

রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংকটের সমাধান ভারতও চায়। রোহিঙ্গারা ফিরে না গেলে বাংলাদেশে সন্ত্রাসীদের উত্থান হতে পারে বলে মনে করে ভারত।

তিনি জানান, বাংলাদেশকে তিন কোটি ডোজ করোনার টিকা দেবে ভারত। এছাড়া বৈঠকে, তিস্তার পানি বন্টন বিষয়ে, ভারত সরকার নমনীয় অবস্থান নিয়েছে। পেঁয়াজসহ অন্যান্য পণ্যের রপ্তানি বন্ধের আগে, বাংলাদেশকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ভুখন্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি ট্রাক যাওয়ার প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। অভিন্ন ছয় নদীর সীমানা নির্ধারণ ও বিবিআইএন মোটর ভেহিকেল অ্যাগ্রিমেন্ট নিয়েও আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ