1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

‘বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করবে না ভারত’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ Time View

বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করবে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। শূন্যে নামিয়ে আনা হবে সীমান্ত হত্যা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলেন এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশী হিসেবে এসব ঘটনা আমাকেও হতাশ করে। বাংলাদেশি কিছু দুষ্ঠু ব্যবসায়ী ভারতীয়দের সহায়তায় রাতের আঁধারে নানা রকম অনৈতিক কর্মকান্ড করে। অনেক সময় তাদের হাতে অস্ত্রও থাকে। তারা সীমান্ত বাহিনীকে আক্রমণ করে। তার প্রেক্ষিতে গুলির ঘটনা ঘটে। আমরা এসব অপরাধীদের দমনে যৌথ টহল ও যৌথ সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছি। আশা করছি তা কমে আসবে।

রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংকটের সমাধান ভারতও চায়। রোহিঙ্গারা ফিরে না গেলে বাংলাদেশে সন্ত্রাসীদের উত্থান হতে পারে বলে মনে করে ভারত।

তিনি জানান, বাংলাদেশকে তিন কোটি ডোজ করোনার টিকা দেবে ভারত। এছাড়া বৈঠকে, তিস্তার পানি বন্টন বিষয়ে, ভারত সরকার নমনীয় অবস্থান নিয়েছে। পেঁয়াজসহ অন্যান্য পণ্যের রপ্তানি বন্ধের আগে, বাংলাদেশকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ভুখন্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি ট্রাক যাওয়ার প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। অভিন্ন ছয় নদীর সীমানা নির্ধারণ ও বিবিআইএন মোটর ভেহিকেল অ্যাগ্রিমেন্ট নিয়েও আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ