1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে : ভূমিমন্ত্রী উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর বার্তা, লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’ আ. লীগের জুলুমের পথ বিএনপি অনুসরণ করবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয় ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি

‘ইতিহাস বিকৃতকারীদের শাস্তির আওতায় আনতে হবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা ইতিহাস বিকৃতির সাথে জড়িত, যারা অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার সনদ প্রদান করেছে তারা ইতিহাসের সাথে প্রতারণা করেছে। তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

আজ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধা, রাজাকারদের সম্পূর্ণ তালিকা প্রণয়ন সম্ভব হয়নি। কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে ফেলতে চেয়েছে। তারা বিভিন্ন সময়ে ইতিহাসকে বিকৃত করেছে। আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হলে তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকান্ডের সাথে জড়িতদের সঙ্গে নিয়ে এখনো বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ব্যক্তিই দেশের জন্য সত্যিকার ভাবে কাজ করতে পারে। তাই স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে যথাযথভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন । অধ্যক্ষ হাসানুজ্জামান মালেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ