1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ছোটদের পার্কের দোলনায় দুললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৮ Time View

নিজেদের প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপা করেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা। মাঝে মধ্যেই প্রেমিকা, অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মজামশাকরা করতে দেখা যায় অঙ্কুশকে। পোস্ট করতে থাকেন নানান ছবি ও ভিডিও। নেটিজেনরাও এখন অঙ্কুশের এই কাণ্ডকারখানা দেখতে অভ্যস্ত।

ফের একবার ঐন্দ্রিলার সঙ্গে মজাদার ভিডিও পোস্ট করলেন অঙ্কুশ। যেখানে প্রেমিকার সঙ্গে একপ্রকার ছোটবেলায় ফিরে গেলেন অভিনেতা। বাচ্চাদের পার্কে গিয়ে দোলনায় দুলতে দেখা গেল অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। ছুটির দিনে এভাবেই মজাদার ভাবে সময় কাটালেন টালিগঞ্জের এই ‘লাভবার্ড’। ছোটদের ‘লখড়ি কি কাঠি’ গানের সঙ্গে দোলনায় দোলার ভিডিওটি জুড়ে পোস্ট করেছেন অঙ্কুশ। ক্যাপশানে লিখেছেন, ”সপ্তাহন্তে এভাবেই আমরা সময় কাটাই”।

২০২১-এ শুরুর দিকেই নাকি সাতপাকে বাঁধা পড়বেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের গুঞ্জন। আর এই জল্পনার ঘি ঢেলেছেন অঙ্কুশ নিজেই। কিছুদিন আগে অনির্বাণ ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন অঙ্কুশ। লেখেন, ”শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।” আর এর পরই অঙ্কুশের বিয়ের জল্পনা আরও বেশি করে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ