1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

ফিফার বর্ষ সেরার তালিকায় মেসি-রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫২ Time View

ফিফার বর্ষ সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো, বার্সেলোনার লিওনেল মেসি ও বায়ার্ন মিউনিখের রবার্ট লিওয়ানদোস্কি।

এদিকে সেরা গোলরক্ষকের তালিকায় মনোনীত হয়েছে লিভারপুলের এ্যালিসন বেকার, বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার ও এ্যাথলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক। সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বায়ার্ন মিউনিখের হান্সি ফ্লিক, লিভারপুলের জার্গেন ক্লপ ও লিড ইউনাইটেডের মার্সেলো বিয়েসলা। শুক্রবার ২০২০ সালের বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষ সেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

নারীদের বিভাগে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ, চেলসি ফরোয়ার্ড পার্নিল হার্ডার ও লিঁও ডিফেন্ডার ওয়েন্ডি রেনার্ড।
১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ফিফা বর্ষসেরা খেলোয়াড় ও ব্যালন ডি অ’র আলাদাভাবে প্রদান করা হতো। এরপর দুটি অ্যাওয়ার্ড একসাথে করে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে একটি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়। ২০১৬ সালে আবারো ফিফা বর্ষসেরার পুরস্কার নতুন ভাবে চালু করা হয়েছে।

লিওয়ানদোস্কির মৌসুমে সর্বোচ্চ ৫৫ গোলের সুবাদে বায়ার্ন ২০১৯-২০ মৌসুমে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায়। যদিও কোভিড-১৯ মহামারির কারণে ব্যালন ডি’অর বাতিল হয়ে যাওয়ায় বেশ হতাশা প্রকাশ করেছেন এই পোলিশ তারকা। কিন্তু প্রথমবারের মত রোনালদো ও মেসিকে টপকে এবার ফিফা বর্ষসেরার পুরস্কার জয়ের দৌঁড়ে বেশ খানিকটা এগিয়ে আছেন লিও। গত বছর মেসি এই পুরস্কার লাভ করেছিলেন, রোনালদো জিতেছেন দুইবার।

গত মৌসুমে সিরি-এ শিরোপা জয়ী জুভেন্টাসের হয়ে রোনালদো করেছেন ৩১ গোল। অন্যদিকে লা লিগায় মেসির রয়েছে ২৫টি গোল। বুন্দেসলিগায় ৩৪ গোল করে লিওয়ানদোস্কি ইউরোপীয়ান গোল্ডেন বুটের তালিকায় দ্বিতীয় হয়েছেন।

নারী বিভাগে ব্রোঞ্জ ও রেনার্ড চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী লিঁও দলের সদস্য ছিলেন। আগের মৌসুমে হার্ডার খেলেছেন উল্ফসবার্গে। এই বিভাগে সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিঁওর সারাহ বুহাডি, পিএসজির ক্রিস্টিয়ান এন্ডলার ও শিকাগো রেড স্টারের আলিসা নেহার। সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন লিঁওর জিন-লুক ভাসেয়ার, চেলসির এমা হায়েস ও নেদারল্যান্ডের সারিনা উইয়েগমান।

আগামী ১৭ ডিসেম্বর ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ফিফার সদর দফতর জুরিখে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ