1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ইমনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে রানের পাহাড় ডিঙিয়ে জয় পেলো বরিশাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

পারভেজ হোসেন ইমনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে ২২১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটের রেকর্ড জয় পেলো বরিশাল।

এই জয়ে মাত্র ৪২ বলে ৯টি চার ও সাত ছক্কায় অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন বরিশালের তরুণ ব্যাটসম্যান ইমন। তার আগে ৩৭ বলে ৫৩ রান করে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। ১৫ বলে ২৭ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান। আর ১৬ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন।

তবে ইমনের সেঞ্চুরিতে বিফলে গেলে নাজমুল হোসেন শান্তর শতরানের ইনিংসটি। শান্ত সেঞ্চুরি (১০৯) আর আনিসুল ইসলাম ইমনের (৬৯) ফিফটিতে ৭ উইকেটে ২২০ রানের পাহাড় গড়ে রাজশাহী। জবাবে ব্যাটিংয়ে নেমে ১১ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে বরিশাল।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৫তম ম্যাচে বরিশালের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেন শান্ত-ইমন। উদ্বোধনীতে ১২.২ ওভার খেলে টুর্নামেন্টের রেকর্ড ১৩১ রানের জুটি গড়েন তারা। ৩৯ বলে সাত চার ও তিন ছক্কায় ৬৯ রান করে ফেরেন আনিসুল ইসলাম ইমন।

এরপর রনি তালুকদারের সঙ্গে ফের ৪৯ রানের জুটি গড়েন শান্ত। ১২ বলে ১৮ রান করে ফেরেন রনি। গোল্ডেন ডাক পান মাহদি হাসান।

ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন কামরুল ইসলাম রাব্বি। তার করা ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন ৯ বলে ১২ রান করা নুরুল হাসান সোহান। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৪টি চার ও দৃষ্টি নন্দন ১১ ছক্কায় ১০৯ রান করেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ওভারের তৃতীয় বলে কামরুল ইসলাম রাব্বির শিকার ফরহাদ রেজা। আর পঞ্চম বলে সাইফউদ্দিনের উইকেট তুলে নেন তিনি।

প্রথম তিন ওভারে ৩৯ রান খরচ করে সাফল্যহীন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি শেষ ওভারে ১০ রান দিয়ে হ্যাটট্রিকসহ শিকার করেন ৪ উইকেট। এছাড়া দুই উইকেট নেন সুমন খান।

সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী: ২০ ওভারে ২২০/৭ (নাজমুল হোসেন শান্ত ১০৯, আনিসুল ইসলাম ৬৯, কামরুল ইসলাম ৪/৪৯)।
বরিশাল: ১৮.১ ওভারে ২২১/২ ( পারভেজ হোসেন ইমন ১০০* , তামিম ইকবাল ৫৩, সাইফ হাসান ২৭, আফিফ ২৬*)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ