1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

মাশরাফিকে পাওয়ার লড়াই গড়াচ্ছে লটারিতে

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৫ Time View

করোনা ও ইনজুরি কাটিয়ে ফেরা মাশরাফি বিন মর্তুজাকে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টে পেতে সব দলই মরিয়া। প্রথমে মনে হচ্ছিল শুধু ফরচুন বরিশালই আগ্রহী। পরে জানা গেল জেমকন খুলনাও মাশরাফিকে দলে পেতে চায়। বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছেন, তারা মাশরাফিকে খেলাতে চান। ওদিকে জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবালও মাশরাফির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছেন।

আর সর্বশেষে মিনিস্টার রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার আজ শনিবার প্রকাশ্যেই মাশরাফিকে দলে নেয়ার আগ্রহ দেখিয়েছেন। দলটির কোচ সারোয়ার ইমরান সন্ধ্যায় জানিয়েছেন, স্পন্সররা মাশরাফিকে দলে পেতে চান।

এই তিন দলের বাইরে বেক্সিমকো ঢাকাও নাকি আগ্রহী। শেরে বাংলার আশপাশের গুঞ্জন, গাজী গ্রুপ চট্টগ্রামছাড়া বাকি ৪ দলই ভেতরে ভেতরে নড়াইল এক্সপ্রেসকে দলে টানার কথা ভাবছে।

বোঝাই যাচ্ছে, মধ্য তিরিশের মাশরাফির প্রতি এখনো সবার আস্থা ও বিশ্বাস প্রচুর। সবারই বিশ্বাস মাশরাফি দলে আসা মানেই ড্রেসিং রুম চাঙ্গা হওয়া। দলের আত্মবিশ্বাস এবং আস্থা বেড়ে যাওয়া। সর্বোপরি দলের ভেতরের বন্ধনটা আরও দৃঢ় হওয়া।

ধরে নেয়া হচ্ছে খেলাটি যেহেতু মাত্র ২০ ওভারের, ৪ ওভারের স্পেল করতে মাশরাফির খুব বেশি শক্তি ও এনার্জি ক্ষয় হবে না। বরং তার নিখুঁত লাইন ও লেন্থের বোলিংটা হতে পারে বাড়তি পাওয়া। অবশ্য এসব নির্ভর করছে মাশরাফি আসলে শতভাগ ফিট কি না, তার ওপর?

তবে ভেতরের খবর মাশরাফি ফিট হলে আর জাতীয় দলের ট্রেনাররা তাকে ফিট মনে করলে মাশরাফি হয়ত আগামী এক দুই রাউন্ড পরই মাঠে নামতে পারেন।

এখন প্রশ্ন হলো মাশরাফি কোন দলে খেলবেন? তাকে পেতে চায় প্রায় সব দলই। এখন ৩-৪ দল যখন আগ্রহী, তাহলে মাশরাফি কোন নিয়ম ও ক্রাইটেরিয়ায় কোন দলে খেলবেন?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দিয়েছেন এসব প্রশ্নের জবাব। তিনি জানিয়েছেন, ‘আগে মাশরাফি খেলার মত অবস্থায় আসুক। তার ম্যাচ ফিটনেস ফিরে আসলে সে ঠিকই খেলবে।’

তাকে তিন-চারটি দল পেতে আগ্রহী, তাহলে কোন নিয়মে কোন দলে খেলবে মাশরাফি? প্রধান নির্বাচকের সোজা ব্যাখ্যা, ‘আমরা তো আগেই জানিয়ে রেখেছি, সব দলকেই বলা আছে। যে বা যারাই আগ্রহ প্রকাশ করুক না কেন, একাধিক দল মাশরাফিকে নিতে চাইলে লটারি হবে। উন্মুক্ত ওই লটারিতে যে দলের নাম উঠবে, সেই দলেই খেলবেন মাশরাফি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ