1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীর ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা ভাসমান হাসপাতাল হচ্ছে বিআইডব্লিউটিসির ৩ জাহাজ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

অবৈধভাবে মালয়েশিয়ার যাত্রার চেষ্টাকালে কক্সবাজারে ২ দালালসহ আটক ২২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১
  • ২২৪ Time View

সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ার যাত্রার চেষ্টাকালে কক্সবাজার শহরে ২ দালালসহ ২২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার রাত সাড়ে ১১টায় শহরের নুনিয়ারছড়াস্থ বাঁকখালী নদীর ঘাট ও আল ফরিদা নামের একটি আবাসিক হোটেল থেকে এদের আটক করা হয়।
আটককৃত ২ দালাল ছাড়া অন্যান্যদের মধ্যে মিয়ানমারের নাগরিকসহ বাংলাদেশের নরসিংদী, বগুড়া, পাবনা, সাতক্ষীরা ও যশোর জেলার বাসিন্দা রয়েছে।

আটক ২ দালাল হলো, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার আবদুর রশিদ পুত্র আবদুল্লাহ (২৮) ও একই এলাকার মৃত আবুল শামার পুত্র দেলোয়ার (৩৫)।

অপর ২০ জন হলো, রাশেদ উল্লাহ (২৫), জমিল আহমদ (৩০), রশিদ উল্লাহ (৩২), হাবিব উল্লাহ (৩৫), মোঃ নুর (২৫), জলিল (৩৫), এনাম উল্লাহ (৪০), খুইল্যা মিয়া (৩৬), রহমত উল্লাহ (২৫), মধু মিয়া (২৮), বিল্লাহ (২৬), মিন্টু মিয়া (৪৫), সাইদুল (৩০), শাহাব উদ্দিন (২৮), আলহাজ্ব (২০), জিল্লু (২২) কবির (১৯), মোহাম্মদ মিয়া (২৮), হোসেন আলী (২০) ও মোবিন (২২)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বসুমিত্র চামকা বাংলানিউজকে জানিয়েছেন, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ার যাত্রার উদ্দেশ্যে দালালরা লোক জমায়েতের খবর পেয়ে তারা শহরের নুনিয়ারছড়াস্থ বাঁকখালী নদীর ঘাটে অভিযান চালায়। ওখান থেকে ৬ ব্যক্তিকে আটক করা হয়। আটকদের দেওয়া তথ্য মতে, শহরের শহীদ সরণীর মোড় থেকে আটক করা হয় এক দালালকে। ওই দালালের দেওয়া তথ্য মতে অপর এক দালাল সহ ১৫ জনকে আটক করা হয় শহরের লালদিঘীর পাড়স্থ আল ফরিদা হোটেল থেকে।

ডিবি‘র ওসি আরও জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য আটক বিশ জনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে জামায়েত করা হয়েছিলো। এব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ