1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

আজ বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৯ Time View

মুন্সিগঞ্জের জাজিরা প্রান্তে আজ বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান। স্প্যানটি মাঝনদীতে বসানো হবে। এতে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার অংশ।

প্রকল্প পরিচালক জানিয়েছেন, স্প্যান বসানোর সব প্রস্তুতি এরইমধ্যে সেরে ফেলা হয়েছে। বাকি দুটি স্প্যান বসানো হবে ডিসেম্বরে। জাজিরা প্রান্তে টানা বসানো আছে ২৯টি স্প্যান। পুরো সেতুর ৪১টি স্প্যানের মধ্যে বাকিগুলো ধারাবাহিকভাবে মাঝনদীতে বসানো হবে।

জটিলতা কেটে যাওয়ার পর গতি পেয়েছে মাওয়া প্রান্তের কাজও। সব শেষ ৭টি স্প্যানই বসানো হয়েছে এখানে। সব মিলে এখন মাওয়া প্রান্তেও পাড় থেকে শুরু করে দৃশ্যমান আছে ৯টি স্প্যান।

চলতি মাসে এরইমধ্যে বসানো হয়েছে ৩টি স্প্যান। ৩৯তম এ স্প্যানটি হতে যাচ্ছে মাসের ৪ নম্বর স্প্যান।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হলো ৩৭টি স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৫৫০ মিটার। ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে।

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করছে বাংলাদেশের আব্দুল মোমেন কোঃ লিমিটেড।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালে খুলে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ