1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রিকেটার কোরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২
  • ১৪৩ Time View

যেখান থেকে কেউ কোনো দিন ফেরে না, সেই না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার সৈয়দ আব্দুল মজিদ কোরান। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে ক্রিকেটার কোরানের বয়স হয়ছিলো ৭২ বছর। চতুর্থবার স্ট্রোক হওয়ায় দুই মাস আগে অচেতন অবস্থায় কোরানকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কোরানের ছোট ভাই এস এ আহাদ জোনু জানান, সেই থেকে তিনি অচেতন অবস্থাতে ছিলেন।

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই ক্রিকেটারকে বুধবার বনানী কবরস্থানে মায়ের কবরে চিরতরে শুইয়ে দেওয়া হয়েছে। কোরান মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহুস্বজন রেখে গেছেন।

আব্দুল মজিদ কোরান ১৯৫৭ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ঢাকা লিগে খেলেছেন। ঢাকা প্রথম বিভাগ লিগে চারটি শতক ও ৫০টি অর্ধশতক আছে। ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে তিন বছর, আজাদ বয়েজে দুই বছর খেলার পর ১৯৬২ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত টানা ঢাকা মোহামেডানের ক্রিকেটার ছিলেন। মিডল অর্ডার এই ব্যাটসম্যান ৫৮-৫৯ মৌসুমে প্রাদেশিক চ্যাম্পিয়ন ঢাকা বিভাগের অন্যতম সদস্যও ছিলেন। ৬৭ সালে কারদার সামার টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন। ক্রিকেটে বিশেষ অবদানের জন্য ২০০৮ সালে তাকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়।

দেশের সাবেক এই ক্রিকেটারের পরলোক গমনে গভীব শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বিএসজেসহ ক্রীড়াঙ্গনের অনেক প্রতিষ্ঠান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ