1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভারত সম্মানের সাথে দেখে: দোরাইস্বামী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫০ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, এ অঞ্চলে জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ ও ভারতের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। ডেল্টা প্লানিং-এ সমন্বিতভাবে উন্নয়নের পরিকল্পনা দেওয়া হয়েছে। ক্লীন ও গ্রিন এনার্জি প্রসারকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে। নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে ত্রি-পাক্ষিক বিনিয়োগ করার বিষয়টি এগিয়ে নেওয়া যেতে পারে। ইলেক্ট্রিক ভেহিকাল নিয়েও এসময় আলোচনা করা হয়।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভারত সম্মানের সাথে দেখে। বাংলাদেশ এ অঞ্চলের জন্য জ্বালানি হাব হিসেবে কাজ করতে পারে। বিদ্যুৎ বিনিময়, প্রযুক্তি বিনিময়, বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়, যৌথভাবে যন্ত্রাদি উৎপাদন করে জ্বালানি হাবটাকে সুসংহত করা যেতে পারে।

এ সময় ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, এইচ এনার্জি কর্তৃক ক্রস বর্ডার পাইপলাইন, আইওসিএল কর্তৃক ক্রস বর্ডার পাইপলাইন, বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ, ওএনজিসি (ওভিএল)-এর কার্যক্রম, বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানি, নেপাল ও ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানি, জ্বালানির সাশ্রয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ