1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ব্রেমেনের সঙ্গে ড্র করল বায়ার্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৬ Time View

ছন্দহীন ফুটবলে প্রথমার্ধে গোল খেয়ে বসা বায়ার্ন মিউনিখ বিরতির পর ম্যাচে ফিরল বটে। কিন্তু পেল না জয়সূচক গোলের দেখা। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে ভার্ডার ব্রেমেন। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ১-১ ড্র হয়।

অধিকাংশ সময় বল দখলে রাখা বায়ার্ন প্রথমার্ধে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি। তৈরি করতে পারেনি তেমন ভালো কোনো সুযোগও। বরং প্রতি আক্রমণে ভীতি ছড়িয়েছে সফরকারীরা। ১৬ মিনিটে ডাবল সেভে বায়ার্নের ত্রাতা গোলরক্ষক মানুয়েল নয়ার। ১৯তম মিনিটে একটি ধাক্কা খায় স্বাগতিকরা। চোট নিয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার লুকা এরনঁদেজ। তার বদলি নামেন লেয়ন গোরেটস্কা। প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যায় ব্রেমেন। ডি-বক্সে সতীর্থের কাট-ব্যাক পেয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন মাক্সিমিলিয়ান এগেস্টাইন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডি-বক্সের বাইরে থেকে দগলাস কস্তার শট গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। ৬২তম মিনিটে দলকে সমতায় ফেরান কোমান। ডান দিক থেকে গোরেটস্কার ক্রসে হেডে বল জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড। শেষ ১০ মিনিটে দুই দলের সামনেই ভালো দুটি সুযোগ এসেছিল। কিন্তু জয়সূচক গোলের দেখা পায়নি কেউই।

টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারানো বায়ার্ন আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে বায়ার লেভারকুসেন। ১১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ব্রেমেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ