1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাইতিতে অপহৃত ৬ শিশু ও ৭ নারীকে মুক্তি দিল দুর্বৃত্তরা শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড সাবেক আইজিপি এনামুল হক আর নেই গোলের পর উদযাপনের কথা ভুলে গেলেন রোনালদো, মনে করিয়ে দিলেন মানে! লিভারপুল তারকার জন্য ট্রান্সফার ফির রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি শিক্ষাক্রমে ব্যাপক সংস্কার আসছে: মাহদী আমিন অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৬৯ Time View

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গুদাম থাকা বিপুল পরিমাণ তুলা, মেশিনারিজসহ মালামাল পুড়ে গেছে।

আজ বুধবার ভোর ৫টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, আজ ভোর ৫টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ