1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

তৃতীয় দফা পরীক্ষায়ও স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা ফল নেগেটিভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৯ Time View

প্রথমবার কোভিড-১৯ (করোনাভাইরাস) পজিটিভ, পরে নেগেটিভ হওয়ার পর তৃতীয় দফায় পরীক্ষা করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবার পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) দেওয়ান মাহবুবুর রহমান তৃতীয় দফায় পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্যার আজ ফের করোনা পরীক্ষা করিয়েছেন। ধানমন্ডির ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিকে নমুনা দিয়েছিলেন। পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।’

এর আগে শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনা পরীক্ষার নমুনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। পরীক্ষায় দুজনেরই ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসে।

আরও নিশ্চিত হতে রোববার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে দুজনেই আবার নমুনা দেন। সন্ধ্যায় পরীক্ষার ফলাফল পাওয়া যায়, তাতে দুজনই নেগেটিভ হন। তবে তাদের কোনো শারীরিক জটিলতা ছিল না।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিবও করোনা আক্রান্ত হয়েছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আইসোলেশনে আছেন। তারও কোনো শারীরিক জটিলতা নেই বলে তিনি নিজেই জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ