1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইঝিকে বিয়ে করছেন প্রভু দেবা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৬৫ Time View

১৯৯৫ সালে রামলতাকে বিয়ে করেন ভারতীয় অভিনেতা ও নৃত্য পরিচালক প্রভু দেবা। ১৬ বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ হয় ২০১১ সালে। বিবাহ বহির্ভুত সর্ম্পকের কারণেই ভাঙে তার সংসার। ১৬ নভেম্বর (সোমবার) এমন খবরই প্রকাশ করছে কলকাতার প্রথম সারির গণমাধ্যম জি ২৪ ঘণ্টা।

প্রকাশিত সংবাদে তারা দাবি করেন, দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে সর্ম্পকের কারণেই ছাড়াছাড়ি হয় প্রভু দেবা আর রামলতার। বিচ্ছেদের পর চুটিয়ে প্রেমও করেছেন তারা। বেশ কয়েক বছর আগে ফাটল ধরে প্রভু দেবা আর নয়নতারার সর্ম্পকেও। প্রভু দেবাকে ছেড়ে চলে যান নয়নতারা।

এবার নতুন করে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন প্রভু দেবা। তার ভাইঝির সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ১৩ নভেম্বর (শুক্রবার) এমন খবরই প্রকাশ করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। যদিও এ ব্যাপারে এখনও প্রভু দেবা বা তার টিমের কেউ অফিসিয়ালি মুখ খোলেননি। তাই খবরটিকে ‘গুঞ্জন’ হিসেবেই ধরে নিচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সালমান খানের ‘রাধে’ সিনেমার চিত্রায়ণ শেষ করেছেন প্রভু দেবা। এ সিনেমায় বলিউড ভাইজানের সঙ্গে পর্দায় দিশা পাটানিকে দেখা যাবে। ২২ মে মুক্তি পাওয়া কথা ছিল সিনেমাটির। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। সিনেমার নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করবেন নির্মাতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ