1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’

ভৈরবে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৯৮ Time View

ভৈরবের কালিকাপ্রসাদ পশ্চিম পাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিত কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই মারামারির ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুদের মারামারি ঘটনাকে কেন্দ্র করে হাজারি গোষ্ঠী ও হাছেন আলী মেম্বরের গোষ্ঠীর মধ্যে আজ মারামারির ঘটনাটি ঘটে। মূলত গত বুধবার হাজারি গোষ্ঠীর একটি ছেলে হাছেন আলীর বাড়ির একটি শিশুকে মারধর করে। এনিয়ে পুনরায় আবার দুই পক্ষের সংর্ঘষ সৃষ্টি হলে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফরহাদ আহমেদ জানান, কালিকাপ্রসাদ এলাকার মারামারিতে গুরুতর আহত তিনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে এবং ৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহত তিনজনের অবস্থা গুরুতর।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, তুচ্ছ ঘটনায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ঘটনায় কোনও পক্ষের মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার জন্য বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ