1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩৯ Time View

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

অন্য সময় নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও এ নির্বাচনে তা করা হয়নি। কেবলমাত্র নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভোটের সময় বন্ধ থাকবে। এছাড়া যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

ঢাকা-১৮ আসন ঢাকা উত্তর সিটির ১, ১৭ এবং ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এরা হলেন, আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।

সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ