1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ স্কোর সাকিবের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৮ Time View

অনেক সংশয় ছিল, শঙ্কা ছিল বিপ টেস্টের বৈতরণী পার করতে পারবেন কিনা তা নিয়েও। কিন্তু সাকিব ফিরলেন চ্যাম্পিয়নের মতোই। এক বছর মাঠের বাইরে থাকার পরেও সাকিব আল হাসান বিপ টেস্টে করলেন সর্বোচ্চ স্কোর।

দেশসেরা এই অলরাউন্ডারের স্কোর ছিল ১৩.৭। যেখানে বেঞ্চমার্ক ছিল ১১। গত দুই দিন বিসিবির উদ্যোগে ক্রিকেটারদের মধ্যে নেওয়া বিপ টেস্টে সাকিবেরটাই ছিল সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ উঠতি পেসার মেহেদি হাসানের। কুমিল্লার এই পেসার করেছিলেন ১৩.৬।

মিরপুরে আজ (বুধবার) সকালে বিপ টেস্ট দিতে আসেন সাকিব। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে নিজের বিপ টেস্টে অংশ নেন সাকিব।

শ্রীলঙ্কা সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে আগস্টে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরেন সাকিব। সফর স্থগিত হলেও সাকিব নিজেকে প্রস্তুত করেন আন্তর্জাতিক মঞ্চে ফেরার জন্য। প্রস্তুতের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার বেছে নেন শৈশবের বিদ্যাপীঠ বিকেএসপিকে। সেখানে সাকিব পাশে পান দুই মেন্টর মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিমকে। তারা দুইজন স্কিল ট্রেনিং নিয়ে কাজ করেন। ফিটনেস ফিরে পেতে সাকিবকে ট্রেনিং করান দেশের সাবেক দ্রুততম মানব ও বিকেএসপির অ্যাথলেটিকস কোচ আবদুল্লাহ হেল কাফী ও বিকেএসপিরই তরুণ বক্সিং কোচ আরিফুল করিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ