1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

তবুও রাহুলের দখলে ‘অরেঞ্জ ক্যাপ’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৬৭ Time View

আইপিএলের এবারের আসরে ক্যাপ্টেন হিসেবে সফল না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন কিংস ইলাভেন পাঞ্জাবের লোকেশ রাহুলের। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। তাকে ডিঙিয়ে যেতে পারেননি ফাইনাল অবধি খেলা দিল্লির শিখর ধাওয়ানও।

অথচ প্লে-অফ পর্বের আগেই বাদ পড়ে যায় রাহুলের দল। তবুও এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৬৭০ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ নিজের করে নিলেন লোকেশ রাহুল।

এই ৬৭০ রানের মধ্যে ১৩২ নটআউট ইনিংস রয়েছে, যা এবারের আইপিএলে যে কোনো ব্যাটসম্যানের পক্ষে ব্যক্তিগত সবোর্চ্চ রান। এছাড়া পাঁচটি ফিফটি হাঁকিয়েছেন রাহুল।

তার চেয়ে ৩ ম্যাচ বেশি খেলে ৫২ রানে পিছিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিট্যালসের বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। এছাড়া ২ ইনিংস বেশি খেলা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার করেছেন ৫৪৮ রান, অর্থাৎ রাহুলের চেয়ে ১২২ রান কম।

শেষ চারে উঠতে না পারলেও এবারের সর্বোচ্চ রান সংগ্রাহকের ১০ লাখ রুপির চেক নিজের করে নিলেন রাহুল। ভারতের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতলেন রাহুল। তার আগে এই ক্যাপ নিজের মাথায় পরেছেন শচীন টেন্ডুলকার (২০১০), রবিন উথাপ্পা (২০১৪) ও বিরাট কোহলি (২০১৬)। এছাড়া বাকি ৯ আসরেই সর্বোচ্চ রান সংগ্রাহকরা ছিলেন বিদেশি ক্রিকেটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ