1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

৪ দফা দাবিতে শাহবাগে মেডিক্যাল শিক্ষার্থীদের অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৯ Time View

সেশনজট নিরসনসহ ৪ দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

তাদের অবরোধের কারণে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেওয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়ায় দাবি জানিয়ে আসছেন মেডিক্যাল শিক্ষার্থীরা।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা গত কিছুদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছি। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আগের কর্মসূচি অনুযায়ী আমরা আজ ডিন স্যারের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন) কাছে গিয়েছিলাম। আজ আমাদের দাবি পূরণের একটা লিখিত নোটিশ দেওয়ার কথা ছিল। কিন্তু উনি বলছেন, আজ না, কাল জানাবেন। এ কারণে আমরা রাস্তায় নেমেছি।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাকিল আহমেদের সঙ্গে দেখা করে নিজেদের দাবিগুলো জানিয়ে আসেন মেডিক্যাল শিক্ষার্থীরা। সেদিন পাওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পূরণের নোটিশের আশায় বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জড়ো হন। সেখান থেকে তারা ডিনের কার্যালয়ে যান। কিন্তু নোটিশ না পেয়ে বেলা ১১টার দিকে মেডিক্যাল শিক্ষার্থীরা মিছিল করে শাহবাগের দিকে রওনা হন। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল থামানোর চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে চলে আসেন এবং সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।

শাহবাগ থানার পরিদর্শক তদন্ত আরিফুর রহমান সরদার বলেন, মেডিক্যাল শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে লিংক রোড দিয়ে যানবাহন চলছে। পরিস্থিতি শান্ত রয়েছে, কোনো ঝামেলা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ