1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে সীতাকুণ্ডে ফুটবল আন্দোলন মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীর ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা ভাসমান হাসপাতাল হচ্ছে বিআইডব্লিউটিসির ৩ জাহাজ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

আব্দুর রাজ্জাকের লাশ রোববার দেশে আসবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১
  • ২৩৩ Time View

লন্ডনে মারা যাওয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নিষ্ঠাবান রাজনীতিক আব্দুর রাজ্জাকের মরদেহ রোববার দুপুরের মধ্যেই দেশে আসবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান শুক্রবার রাতে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকার এরই মধ্যে মরদেহ পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, ‘লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার সাইদুর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। লন্ডনে বিমানের স্টেশন ম্যানেজারকেও এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’

ফারুক খান বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটযোগে রোববার সকাল ১১টায় তার লাশ নিয়ে ঢাকায় অবতরণ করার সূচি নির্ধারণ করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইট লন্ডন যাবে। স্থানীয় সময় বিকেল ৫টায় সেটি হিথ্রো থেকে রওনা হবে।

ফারুক খান জানান, শনিবার বিকেলের ফ্লাইটটিই বাংলাদেশে রোববার সকাল ১১টায় আসার কথা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ