1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

এবার কাসেমিরো-হ্যাজার্ড করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৫৯ Time View

ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলাতাও করোনা আক্রান্ত হওয়ার পরে আবার দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। এবার করোনা আক্রান্ত হয়েছেন শুরুর একাদশের দুই মূল ভরসা কাসেমিরো এবং এডেন হ্যাজার্ড। রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে করানো পরীক্ষায় পজিটিভ এসেছেন তারা।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ারে পরে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বেলিস ফরোয়ার্ড হ্যাজার্ড। ইনজুরির কারণে গত মৌসুমে ঠিক মতো খেলতেই পারেননি তিনি। পাননি গোলও। একশ’ মিলিয়ন ইউরো দিয়ে কেনা চেলসি তারকা চলতি মৌসুমেও ছিলেন ইনজুরির থাবায়।

ফিরে অবশ্য রিয়াল শিবিরে নতুন কিছু যোগ করেছিলেন হ্যাজার্ড। ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন। কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া লস ব্লাঙ্কোসদের কক্ষপথে ফেরানোর পথ দেখিয়েছিলেন। কিন্তু দুই ম্যাচ খেলতেই করোনার থাবা আইসোলেশনে পাঠিয়ে দিল তাকে।

তাদের করোনার কথা জানিয়ে রিয়াল মাদ্রিদ বিবৃতি দিয়ে জানিয়েছে, রিয়াল মাদ্রিদ নিশ্চিত করছে যে, শুক্রবার সকালে করানো দলের ফুটবলারদের করোনা পরীক্ষায় এডেন হ্যাজার্ড এবং কাসেমিরো পজিটিভ এসেছেন। একই পরীক্ষায় রিয়ালের অন্য ফুটবলার, কোচিং স্টাফ এবং দলের সংস্পর্শে আসা অন্য সদস্যরা করোনা নেগেটিভ এসেছেন।’

করোনা সংকটের পাশাপাশি রিয়াল মাদ্রিদ আছে ইনজুরি সংকটেও। লস ব্লাঙ্কোসদের গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডার দানি কারভাহাল এবং ন্যাচো ফার্নান্দেজ ইনজুরিতে পড়েছেন। আলভারো অদ্রিওজলা আছেন ওই তালিকায়। করোনা ছিটকে দিলো জিদানের আরও তিন গুরুত্বপূর্ণ সদস্যকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই বড় পরীক্ষাই অপেক্ষা করছে জিদানের সামনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ