1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বাসে ট্রেনের ধাক্কায় নারী নিহত, উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৭৩ Time View

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের পাশে সোনাখালী এলাকায় শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা ত্যাগ করার সময় ওই এলাকায় রেল ক্রসিংয়ে শ্রমিকবোঝাই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কিছু দুর গিয়ে ট্রেনটি থেমে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় বাসে থাকা অজ্ঞাত পরিচয় এক নারী শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতরা সবাই বাসের যাত্রী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ