1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৮৪ Time View

কক্সবাজারের টেকনাফে ‘রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী জকির বাহিনীর সক্রিয় সদস্য টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের ৯৭৩ নম্বর শেডের ৫৪৩৯৪ নম্বর এমআরসির বাসিন্দা আমির হামজার ছেলে মো. শফি (৩০) এবং একই ক্যাম্পের বি-ব্লকের ১০৩৬ নম্বর শেডের ১১ নম্বর কক্ষের বাসিন্দা মুল্লুক আহম্মেদের ছেলে দোস্ত মোহাম্মদ (৩৭) ও ই-ব্লকের মৃত মন্তর হোসেনের ছেলে জাফর হোসেন (৫৩)।

এপিবিএন কক্সবাজারস্থ ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মো. হেমায়েতুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে টেকনাফের ২৬ নম্বর শালবাগান শরনার্থী ক্যাম্প সংলগ্ন জাদিমুরা এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর প্রধান জকিরের নেতৃত্বে একদল ডাকাত গুলি করে আব্দুর শুক্কুর (৩০) নামের স্থানীয় এক যুবককে খুন করে। সন্ধ্যার পর টেকনাফের ২৬ নম্বর শালবাগানসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যরা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়। এক পর্যায়ে রাত ৮টায় ২৬ নম্বর শালবাগান ক্যাম্পের বাজার এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসপি আরো বলেন, গ্রেপ্তারদের মধ্যে মো. শফি ‘জকির বাহিনীর সক্রিয় সদস্য। অন্য ২ জন জকির বাহিনীর সদস্যদের তথ্য সরবরাহ করে সহযোগীতা করতো। গ্রেপ্তারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ