1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

রাজধানীর মোহাম্মদপুরে ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৪ Time View

রাজধানীর মোহাম্মপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় একটি ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকানটির মালিকসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৭ অক্টবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বেলা সাড়ে তিনটার দিকে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- ভাঙারি দোকানের মালিক আব্দুল আলীম (৫০), কর্মচারী আমির হোসেন (৪৫), ফারুক (৩৫), সাইদুর রহমান (৩৫) এবং পাশের দোহর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী কাইউম (৪০), মো. সুরুজ (২৫) ও মো. রাশেল (২৫)।

ভাঙারির দোকানের মালিক আব্দুল আলীম জানান, দুপুর ২টার দিকে পারফিউমসহ বিভিন্ন ধরনের বোতল কম্প্রেসার মেশিনে প্রেস করার সময় বিস্ফোরণ ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধ সাতজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের শরীরের ৭৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ