1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

আফগানিস্তানে তিন ব্রিটিশ সেনা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২
  • ১৩২ Time View

আফগান পুলিসের পোশাক পরিহিত বন্দুকধারীর গুলিতে আফগানিস্তানে তিন ব্রিটিশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে অবস্থিত একটি তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোববার হেলমান্দের নাহর ই সারাজ এলাকায় অবস্থিত একটি তল্লাশি চৌকিতে এই তিন সেনাকে গুলি করা হয়। স্থানীয় বয়োজৈষ্ঠদের সঙ্গে সাক্ষাতের জন্য সেখানে তারা অবস্থান করছিলো বলে জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ।

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো জোটের এক মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, আফগান ন্যাশনাল সিভিল অর্ডার পুলিসের পোশাক পরিহিত এক বন্দুকধারী এই হামলার জন্য দায়ী। হামলাকারীকে আহত অবস্থায় আটক করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সময় রোববার বিকেলের দিকে এই হামলা সংঘটিত হয়। এ ব্যাপারে ন্যাটোর পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ মৃত্যুর ঘটনাসহ  আফগানিস্তানে চলতি বছর মোট ২১৫ জন বিদেশী সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে একইদিনে পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে বোমা বিস্ফোরণে ৫ আফগান বেসামরিক নাগরিক মারা গেছে বলে জানা গেছে। এছাড়া আহত হন আরো ১১ জন।

রোববার সকালে গজনি শহরের নিকটবর্তী স্থানে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।বাসটি রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার নগরীতে যাচ্ছিলো বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ