1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

আগামী ৫ দিন ইন্টারনেটের গতি কম হতে পারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

সাবমেরিন ক্যাবলের মেরামতের জন্য আগামী ৫ দিন ইন্টারনেটের গতি কম হতে পারে। ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ২৭ অক্টোবর থেকে শুরু করে শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত এ মেরামতের কাজ চলবে।

ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোর মুখপাত্র প্রতিষ্ঠান আইএসপিএবি’র জেনারেল সেক্রেটারি ইমদাদুল হক গণমাধ্যমকে জানান, কোনো কোনো আইআইজি বিকল্প পথে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে ভারতীয় এয়ারটেলের পরিচালনায় থাকা যে সাবমেরিনটি আছে সেটিই মেরামত করা হচ্ছে। যারা বাংলাদেশে ওই আইআইজি ক্যাবলটি ব্যবহার করেন তারা কিছুটা ধীরগতির মুখে পড়বেন।

তিনি আরো জানান, সি-মি-উই-৪ অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। এ কারণে বিকল্প হিসেবে কেউ কেউ চেন্নাই হয়ে বিকল্প পথে সিঙ্গাপুর যান। সেখানে কিছু কিছু সার্কিট মেরামত হচ্ছে। এতে ঘুরে যেতে হবে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।

উল্লেখ্য বাংলাদেশে ১০ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। করোনা সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে সারাবিশ্বই নির্ভর করছে অনলাইন যোগাযোগের ওপর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ