1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

রায়হান হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে কনস্টেবল টিটু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

সিলেটে রায়হান হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ৫ দিনের রিমান্ড শেষে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।

রবিবার দুপুরে মহানগর হাকিম প্রথম’র বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মধ্য দিয়ে কনস্টেবল টিটু চন্দ্রকে হাজির করা হয়। এসময় মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম টিটু চন্দ্রের ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই। গতকাল ২৪ অক্টোবর এ মামলায় গ্রেফতার হ‌ওয়া আরেক আসামি হারুনুর রশিদ ৫ দিনের রিমান্ডে রয়েছেন। তাদের দুজনের দেয়া বক্তব্যে অমিল থাকায় আবারও রিমান্ড চায় পিবিআই।

এদিকে ছিনতাইয়ের ঘটনার অভিযোগকারী সাইদুল শেখকে ৫৪ ধারায় গ্রেফতার করেছে পিবিআই। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রবিবার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ