1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

‘অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করেছেন শেখ হাসিনা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর সংবিধানকে কেটে-ছেটে এদেশে ধর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছিল। বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছিল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিয়ে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে আবার অসাম্প্রদায়িক বাংলাদেশকে বিনির্মাণ করেছিলেন। বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক বাংলাদেশ। বাংলাদেশ আজ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ।”

আজ শুক্রবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে সনাতন সমাজকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সনাতন সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

শ ম রেজাউল করিম আরো বলেন, “এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের অধিকার আবার সুপ্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। সংবিধান সংশোধন করে তিনি বললেন, এদেশে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিক পৃথক থাকবে না। সাংবিধাধানিকভাবে সকলে সমঅধিকার ভোগ করবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ